আলোচিত❯
২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

৩২ নম্বরের ভেতরে সেনাবাহিনী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান ছাত্র-জনতার

admin05-02-2025 10:54:46 PMদেখেছেন 207 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৩২ নম্বরের ভেতরে সেনাবাহিনী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান ছাত্র-জনতার

২৪ ঘন্টা অনলাইন : পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে এরই মধ্যে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (৫ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে ধানমন্ডি-৩২ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা। এসময় বাঁশি বাজিয়ে দল বেঁধে সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে গেলে পেছন থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে সেনাবাহিনীর পিছু পিছু এগিয়ে যান আন্দোলনকারীরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আন্দোলনকারীরা দলে দলে মিছিল নিয়ে জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরে। এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে রাত ৮টা নাগাদ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভেঙচুর শুরু করেন।

এর আগে বুধবার ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে বলে ঘোষণা দেয় ছাত্র-জনতা। এতে বলা হয়, ‘হাজারও ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে।’

টানা ৩৬ দিন কোটা সংস্কারের প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়লে ওইদিন গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ।

ওইদিন রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়ার হয়। এরপর ওইদিন বিকেল ৪টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
২৪ ঘন্টা/এআর