আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

দেশের বাজারে সর্বোচ্চ দামে স্বর্ণ

admin01-02-2025 11:52:45 PMদেখেছেন 200 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দেশের বাজারে সর্বোচ্চ দামে স্বর্ণ

২৪ঘণ্টা অনলাইন : স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। তিনদিন পর দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। এ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৯৯ টাকা বাড়ানো হয়েছে। মূল্যবৃদ্ধির কারণে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরির দাম এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এটিই হবে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ মূল্যমান। রোববার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয়। জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি  স্বর্ণের দাম বাড়ানো হয়। তিনদিনের ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো। শনিবার (১ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি  স্বর্ণের দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে কখনো  স্বর্ণের এত দাম হয়নি। এতদিন ভালোমানের এক ভরি  স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। গত বছরের ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ দামে স্বর্ণ বিক্রি হয়।

ভালো মনের  স্বর্ণের রেকর্ড দাম হওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে অন্যান্য  স্বর্ণের দামও। ২১ ক্যারেটের এক ভরি  স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে এক লাখ ৩৮ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি  স্বর্ণের দাম এক হাজার ৭১৪ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি  স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩০ জানুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি  স্বর্ণের দাম এক হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি  স্বর্ণের দাম এক হাজার ৩০৭ টাকা বাড়িয়ে এক লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি  স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ১৬ হাজার ৮২৭ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি  স্বর্ণের দাম ৯৫৬ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়।। শনিবার পর্যন্ত এ দামেই  স্বর্ণ বিক্রি হয়েছে।

এদিকে,  স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
২৪ঘণ্টা/এআর