আলোচিত❯
স্বাস্থ্য খাতে দুর্নীতি হলে ছাড় নয়: প্রতিমন্ত্রীকক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মীস্বাস্থ্য খাতে দুর্নীতি হলে ছাড় নয়: প্রতিমন্ত্রীকক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে হত্যা করল স্বামী

admin18-01-2025 10:00:36 PMদেখেছেন 184 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে হত্যা করল স্বামী

২৪ঘন্টা  অনলাইন : ১৫ জানুয়ারি সকাল সাতটা, প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় মো. রাকিব (১৯)। তখন তার সাথে ছিল ইয়াসিন নামের এক যুবক। বাড়ি থেকে বের হওয়ার পরপরই বন্ধ পাওয়া যায় রাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটি।

ওই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরদিন ঢাকার নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন রাকিবের বড় ভাই রবিউল হোসেন। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে অনুসন্ধানে নামে নবাবগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার রাতভর সন্ধান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়ার একটি নির্জন চক থেকে রাকিবের লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার দুপুরে হত্যাকাণ্ডের বিষয়ে নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

তিনি জানান, ঘটনাটি রাকিবের সাথে একসাথে বাড়ি থেকে বের হওয়া ইয়াসিন নামের ওই যুবককে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশের এই কর্মকর্তা জানান, ইয়াসিন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় তার স্ত্রী ফাতেমা আক্তারের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল রাকিব। বিষয়টি নিয়ে ইয়াসিনের সাথে রাকিবের একাধিকবার বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে সেদিন রাকিবকে বাড়ি থেকে নিয়ে বের হয় ইয়াসিন। পরে ইয়াসিন তারা মামাতো ভাই আব্দুর রহমানের সহযোগিতায় রাকিবকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় কুপিয়ে হত্যা করে।

এএসপি আশরাফুল আলম বলেন, হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া চকের নির্জন একটি মাছের খামারের পাশে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। জিজ্ঞাসাবাদে ইয়াসিনের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ওই নির্জন চক থেকে রাকিবের লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার করা হয় আব্দুর রহমান নামে আরেক যুবককে।

গ্রেপ্তারকৃত ইয়াসিন নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামের মো. আনিছের ছেলে ও আব্দুর রহমান একই উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং গ্রামের মো. শহিদের ছেলে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহত রাকিবের বড় ভাই মো. রবিউল হোসেন। হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

নিহত রাকিব নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের ছাতিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা তা জানতে রিমান্ড আবেদন করে শনিবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
২৪ঘন্টা/এআর

স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে যুবককে হত্যা করল স্বামী | ২৪ঘণ্টা