আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

তানভীর-তামিম নৈপুন্যে জয়ের ধারায় ফিরলো বরিশাল

admin16-01-2025 11:42:06 PMদেখেছেন 216 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তানভীর-তামিম নৈপুন্যে জয়ের ধারায় ফিরলো বরিশাল

২৪ঘন্টা অনলাইন : স্পিনার তানভীর ইসলামের বোলিং এবং তামিম ইকবালের ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরলো বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আজ ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল।

৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো বরিশাল। প্রথম সাত ম্যাচ হারের পর জয়ের দেখা পেলেও আবারও হারের বৃত্তে পড়লো ঢাকা। ৮ ম্যাচে ১ জয় ও ৭ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে ঢাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৮ বলে ৩১ রানের সূচনা করেন ঢাকার দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। আগের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন তানজিদ ও লিটন।

রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে অপরাজিত ১২৫ রান করা লিটন বরিশালের পেসার রিপন মন্ডলের শিকার হবার আগে ১৭ বলে ১৩ রান করেন।

লিটন ফেরার পর বরিশালের বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬ উইকেটে ১০০ রান সংগ্রহ করে ঢাকা। মিডল অর্ডারে সাব্বির রহমানকে ১০, অধিনায়ক থিসারা পেরেরাকে শূন্য ও মোসাদ্দেক হোসেনকে ১১ রানে আউট করেন তানভীর।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে লড়াই করেছেন রাজশাহীর বিপক্ষে ৬৪ বলে ১০৮ রান করা তানজিদ। ৩৯ বলে টি-টোয়েন্টিতে নবম ও চলতি বিপিএলে তৃতীয় হাফ-সেঞ্চুরির ইনিংস পূর্ণ করেন তানজিদ।

১৭তম ওভারে ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৪ বলে ৬২ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

দলীয় ১২০ রানে তানজিদ ফেরার পর ফারমানুল্লাহর ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় সাজানো ২২ রানের ইনিংসের উপর ভর করে সম্মানজনক সংগ্রহ পায় ঢাকা। ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা।

আগের ম্যাচে রাজশাহীর বিপক্ষে ১ উইকেটে ২৫৪ রান করে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলো ঢাকা।

বল হাতে ৩ ওভারে ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন তানভীর। ২৩ রানে ২ উইকেট নেন ফাহিম।
১৪০ রানের জবাবে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বরিশাল। ২ রানে ঢাকার পেসার আবু জায়েদের শিকার হন নাজমুল হোসেন শান্ত।

শুরুতেই শান্তকে হারানোর পরও পাওয়ার প্লেতে দলের রান ৪৭’এ নেন আরেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল এবং ডেভিড মালান।
১৫তম ওভারে টি-টোয়েন্টিতে ৫৩তম ও এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন ৪৪ বল খেলা তামিম। পরের ওভারে দলীয় ১২৫ রানে পেরেরার বলে বোল্ড হন তামিম। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬১ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে মালানের সাথে ৮০ বলে ১১৭ রানের জুটিতে বরিশালের জয়ের ভিত গড়ে দেন তামিম। এরপর ৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৪ বল বাকী থাকতে বরিশালের জয় নিশ্চিত করেন মালান ও জাহানদাদ খান ।

৩টি চার ও ১টি ছক্কায় মালান ৪১ বলে অপরাজিত ৪৯ এবং জাহানদাদ ২টি ছক্কায় ৪ বলে অনবদ্য ১৩ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন তামিম।
২৪ঘন্টা/এআর

 

তানভীর-তামিম নৈপুন্যে জয়ের ধারায় ফিরলো বরিশাল | ২৪ঘণ্টা