আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

নারী ও শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসি’র

admin16-01-2025 11:18:22 PMদেখেছেন 162 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নারী ও শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসি’র

২৪ঘন্টা অনলাইন :  নারী ও শিশুর প্রতি বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাদের অধিকার সুরক্ষায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বুধবার সাভারের ব্র্যাক সিডিএমে একটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ আহ্বান জানান।

ইউনিসেফ ও ইউজিসি যৌথভাবে ‘সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণ আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

ইউজিসি'র ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ডিভিশনের (আইসিডি) পরিচালক জেসমিন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ-এর এসবিসি সেকশন প্রধান ব্রিজেট জব-জনসন ও প্রোগ্রাম ম্যানেজার বদরুল হাসান।

ইউজিসি সদস্য প্রফেসর মাছুমা হাবিব বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচরণ পরিবর্তনে অর্জিত জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে প্রয়োগে তিনি শিক্ষকদের আহবান জানান।

উল্লেখ্য, ইউনিসেফ ও ইউজিসি’র যৌথ উদ্যোগে এসবিসি কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে আচরণ বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনা, কারিকুলাম ও নীতিমালা প্রণয়ন, ফেলোশিপ প্রদান, স্বল্প মেয়াদি কোর্স চালু, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে ।

ইউজিসি'র রিসার্চ এন্ড গার্মেন্টস ম্যানেজমেন্ট ডিভিশনের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে ২০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
২৪ঘন্টা/এআর

 

নারী ও শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসি’র | ২৪ঘণ্টা