আলোচিত❯
‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ওটিটির পর্দায় শাকিবের 'দরদ'

admin16-01-2025 01:18:03 AMদেখেছেন 246 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ওটিটির পর্দায় শাকিবের 'দরদ'

২৪ঘন্টা অনলাইন :  ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দরদ' এবার দেখা যাবে ওটিটির পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, "অনেকদিন আগেই আমরা সিনেমাটি ডিজিটাল মাধ্যমে বিক্রি করে দিয়েছি। আইস্ক্রিনে সিনেমাটি দেখা যাবে, কিন্তু মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।" এদিকে, আইস্ক্রিন তাদের ফেইসবুক পেইজে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছে, "দুলু মিয়াকে কী শেষ পর্যন্ত 'আইস্ক্রিন' এ খুঁজে পাওয়া যাবে ?"

বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’। গেল বছরের ১৫ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। চিত্রনাট্যে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।

পরিচালক অনন্য মামুনেন ভাষ্য ছিল, চারটি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। তবে সিনেমাটি এখনো ভারতেই মুক্তি দিতে পারেননি এই নির্মাতা। ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। ১৪৯ মিনিট দৈর্ঘের এই সিনেমায় চারটি গান রয়েছে।

শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।
২৪ঘন্টা/এআর