আলোচিত❯
অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার

admin16-01-2025 12:54:59 AMদেখেছেন 224 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার

২৪ঘন্টা অনলাইন : গাজা যুদ্ধের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী কাতার মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। খুব শিগগির একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

দোহা থেকে এএফপি জানায়, কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলে হামাসের হামলার সময় আটককৃত জিম্মি মুক্তির জন্য যুদ্ধবিরতি মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় মঙ্গলবার রাতে জানায়, চুক্তিটি নিয়ে আলোচনা করার জন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে তিনি একটি বৈঠকে যোগ দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এর আগে বলেছেন, ‘বল এখন হামাসের কোর্টে, যদি হামাস রাজি হয়, তাহলে চুক্তিটি সম্পন্ন এবং বাস্তবায়নের জন্য প্রস্তুত।’

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কার্যালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সিসি এক ফোনালাপে বলেছেন, সীমান্ত পেরিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষকেই ‘নমনীয়তা’ দেখাতে হবে।

বাইডেন আগের দিন বলেন, তার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগে একটি চুক্তি ‘চূড়ান্ত’ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার বলেছেন, তাদের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। অবশ্যই আমরা আশাবাদী যে খুব শিগগির একটি চুক্তিতে পৌঁছানো যাবে। ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত নয়।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার রোম সফরকালে বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘সত্যিকারের ইচ্ছা’ রয়েছে।

৭ অক্টোবরের হামাসের হামলা ইসরাইলের ইতিহাসের সবচেয়ে মারাত্মক। ইসরাইলি সরকারি হিসাব অনুযায়ী এএফপির পরিসংখ্যান অনুসারে, ওই হামলার ফলে, ১,২১০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই ছিল বেসামরিক নাগরিক, ইসরায়েলি সেনাবাহিনীর মতে সেদিন হামাস ২৫১ জনকে জিম্মি করে, যাদের ৯৪ জন এখনও গাজায় আটক রয়েছেও ৩৪ জন নিহত হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরাইলের প্রতিশোধমূলক অভিযানে ৪৬,৬৪৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।
২৪ঘন্টা/এআর
 

গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার | ২৪ঘণ্টা