আলোচিত❯
ক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি'র

admin16-01-2025 12:49:19 AMদেখেছেন 213 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি'র

২৪ঘন্টা অনলাইন : সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

মঙ্গলবার সাভার ব্রাক সিডিএমে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একইসঙ্গে সামাজিক ও আচরণ পরিবর্তনের (এসবিসি) বিষয়ে আরও বেশি গবেষণা পরিচালনার জন্য তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও গবেষকদের তাগিদ দিয়েছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ) ও ইউজিসি একটি যৌথ অংশীদারিত্বের আওতায় দুইদিনের এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

ইউজিসি'র ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ডিভিশনের (আইসিডি) পরিচালক জেসমিন পারভীন, ইউনিসেফ’র এসবিসি সেকশন প্রধান ব্রিজেট জব-জনসন ও একই প্রতিষ্ঠানের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার বদরুল হাসান বক্তব্য প্রদান করেন।

ড. আনোয়ার হোসেন বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তনে সৃষ্ট সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরা, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা জরুরি। এ ছাড়া নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

পরিচালক জেসমিন পারভীন বলেন, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আচরণ বিজ্ঞান নিয়ে গবেষণা পরিচালনাসহ সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে ফেলোশিপ, স্বল্প মেয়াদি কোর্স চালু, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন করা যেতে পারে।

এ ছাড়া এ কর্মসূচির অধীনে শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

ব্রিজেট জব-জনসন বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তনে সচেতনতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। এ বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান ও যোগাযোগ দক্ষতা দিয়ে তারা সমাজ ও জনসাধারণের আচরণ পরিবর্তন করতে পারেন।

ইউজিসির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে ২০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০জন শিক্ষক ও গবেষক অংশ নিয়েছেন।

এ ছাড়া আইসিডি’র সিনিয়র সহকারী পরিচালক খন্দকার সাবাহাত রিজভীসহ ইউজিসি ও ইউনিসেফের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর