আলোচিত❯
২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

admin25-12-2024 10:57:31 PMদেখেছেন 264 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
২৪ ঘন্টা অনলাইন : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আজ থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)- ২০২৪ ।
 
বিকাল ৩:০০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক কমিটির সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
 
উদ্বোধনী ম্যাচে নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩৪-১২ গোলে ভিএএস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২০-৮ গোলে এগিয়ে ছিল।
 
আগামী ২৭ ডিসেম্বর পুরুষ ও নারী বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে পুরুষ বিভাগে ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।
 
দলগুলো হলো :
গ্রুপ-ক : বর্ডার গার্ড বাংলাদেশ, টিম হ্যান্ডবল ঢাকা, জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল।
গ্রুপ-খ : বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দল।
দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
নারী বিভাগে অংশগ্রহণকারী চারটি দল হলো : বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, ঢাকা ও ভিএএস স্পোর্টস ক্লাব।
এই বিভাগে প্রতিটি দল একে অপরের সাথে মোকাবেলার পর শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।
২৪ঘন্টা/এআর
 
বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু | ২৪ঘণ্টা