আলোচিত❯
দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়র
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ফলাফল ঘোষণার চব্বিশ ঘণ্টায় মোজাম্বিকে ২১ জন নিহত

admin25-12-2024 10:07:14 PMদেখেছেন 195 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফলাফল ঘোষণার চব্বিশ ঘণ্টায় মোজাম্বিকে ২১ জন নিহত
২৪ ঘন্টা অনলাইন : নির্বাচন পরবর্তী সহিংসতায় গত চব্বিশ ঘণ্টায় মোজাম্বিকে অন্তত ২১ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন পুলিশ অফিসার। মপুতু থেকে এএফপি’র খবরে এ কথা বলা হয়। সোমবার ক্ষমতাসীন দল ফ্রিলিমো পার্টিকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হলে দেশটিতে সহিংসতার সূত্রপাত হয়।
 
দেশটির সর্বোচ্চ আদালত গত সোমবার ঘোষণা করে যে, নির্বাচনে ক্ষমতাসীন ফ্রিলিমো পার্টি বিজয়ী হয়েছে। গত অক্টোবরের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আর ফ্রিলিমো পার্টি মোজাম্বিকে ক্ষমতায় আছে ১৯৭৫ সাল থেকে।
 
মঙ্গলবার সকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাসকোয়াল রোন্ডা এক সংবাদ সম্মেলনে বলেছে, নির্বাচন পরবর্তী সময়ে দেশে ২৩৬টা সহিংসতার ঘটনা ঘটেছে। অন্তত ২৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে আছে ১৩ জন পুলিশ অফিসার।
তিনি আরও বলেছেন, অস্ত্রধারীরা পুলিশ স্টেশন, জেলখানা এবং অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে। এসব ঘটনায় ৭০ জনকে আটক করা হয়েছে।
 
এর আগে রাজধানী মাপুতুতেও বিক্ষোভকারী এবং পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী ছোট ছোট দলে বিভক্ত হয়ে সেখানে পুলিশের উপর ইট-পাথর ছুঁড়ে। দোকানে আগুন দেয় এবং লুটপাট করে।
সোমবার হাইকোর্ট ফ্রিলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিলে সন্ধ্যায় বিক্ষোভকারীরা দেশটির প্রধান সব সড়ক অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। চ্যাপোর প্রধান প্রতিদ্বন্ধী নির্বাসিত নেতা ভেনানসিও মন্ডলানে দাবী করছে,নির্বাচনে কারচুপি করা হয়েছে।
২৪ঘন্টা/এআর