আলোচিত❯
দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়র
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

ঢাবি শিক্ষার্থীদের যাতায়াতে শাটল বাস সার্ভিস নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে

admin25-12-2024 09:54:12 PMদেখেছেন 199 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঢাবি শিক্ষার্থীদের যাতায়াতে শাটল বাস সার্ভিস নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে
২৪ ঘন্টা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চালু হওয়া শাটল বাস সার্ভিস শিক্ষাজীবনে নতুন মাত্রা যোগ করেছে । সার্ভিসের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন), সকল অনুষদের ডীন, প্রক্টর এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
 
পহেলা ডিসেম্বর থেকে সার্ভিসটি পুরোদমে চালু হয়। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বাস ব্যবহারের হার তুলনামূলকভাবে কম থাকলেও ক্রমাগত এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ৩টি রুট নির্ধারণ করে ৩টি বাস দিয়ে শাটল সার্ভিস চালানো হচ্ছে। এ সকল রুটে সকাল সোয়া ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পর পর বাস চক্রাকারে শিক্ষার্থীদের নির্দিষ্ট স্টপেজে পৌঁছে দিচ্ছে।
কোষাধ্যক্ষের নির্দেশে গত ৪ থেকে ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ ২ দিনের জন্য শাটল বাস ব্যবহার সংক্রান্ত একটি জরিপ চালানো হয়। জরিপে ৩টি শাটল বাসে ৩ জন তত্ত্বাবধায়ক নিযুক্ত করে বাস ব্যবহারকারীর সংখ্যা, রুট ভিত্তিক প্রতি ট্রিপে সময় নির্ধারণসহ যাবতীয় তথ্যাদি সংগ্রহ করা হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রতিটি গাড়ি সর্বোচ্চ ১৬টি রাউন্ড ট্রিপ দিতে পেরেছে এবং প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ১০০ জন শিক্ষার্থী শাটল সার্ভিসের সুবিধা ভোগ করছেন।পূর্বে শিক্ষার্থীরা এধরনের গুরুত্বপূর্ণ একটি সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল।
 
শিক্ষার্থীদের সাথে আলাপকালে জানা যায়, শাটল বাস ব্যবহারে তারা অত্যন্ত আনন্দিত। জরিপে দেখা গেছে শাটল বাস ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা এবং ক্লাসে যেতে অনেকটা আর্থিক সাশ্রয় লাভ করছেন। এ সেবার মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, সাশ্রয়ী এবং নিরাপদ হয়েছে।
 
এছাড়াও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে ইনস্টিটিউটে যাতায়াতের জন্য প্রথমবারের মতো একটি নতুন রুট চালু করেছে। উক্ত রুটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি মিনিবাস প্রতিদিন ২টি আপ ও ২টি ডাউন ট্রিপ দিচ্ছে। প্রশাসনের এই তাৎক্ষণিক প্রচেষ্টায় উক্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পূর্বে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য রিক্সা অথবা ভাড়ায় চালিত যানবাহন ব্যবহার করতেন শিক্ষার্থীরা। বর্তমানে নীলক্ষেত মোড় থেকে অতি সহজেই শাটল বাস এবং শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত  মিনিবাস দ্বারা ক্যাম্পাসে যাতায়াত করতে পারছেন।
২৪ঘন্টা/এআর