আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

আগামী বছর অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই

admin13-11-2024 06:33:07 PMদেখেছেন 351 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আগামী বছর অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই

২৪ঘণ্টা অনলাইন : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন করা হবে। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আইনের মধ্য থেকেই সব স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা দেখা হবে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতি গোষ্ঠী যেন এক জায়গায় থাকে এবং সম্প্রীতির কথা বলে। বাইরে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করা হয়, মিথ্যা প্রমাণ করাই এ সরকারের কাজ হবে।

তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর সারা দেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ডাকা প্রতিবাদ সভা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। কাউকে কোনো বাধা দেওয়া হবে না। কারো কোনো বর্ণ, ধর্মের ব্যাপারে আক্রমণ করা হবে না। উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশকে নিয়ে একটি ছবি তৈরির কথা ভাবা হচ্ছে। গত ১৫ বছর মুক্তিযুদ্ধকে আড়াল করে রাখা হয়েছিল। পনেরো বছর অনেক দুঃশাসন হয়েছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। শিল্পকলা একাডেমি এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। গত ষোল বছর দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্থবিরতা ছিল।

জুলাই স্পিরিট নিয়ে আগামী দুই তিনদিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কারো কর্মপরিচয়ে নয় সংস্কৃতিকে তুলে ধরাই হবে সরকারের মূল কাজ।

২৪ঘণ্টা/আসো

আগামী বছর অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই | ২৪ঘণ্টা