আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াডে দুঃসংবাদ

admin13-11-2024 10:42:34 AMদেখেছেন 404 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াডে দুঃসংবাদ
ছবি সংগ্রহ

প্রভাত রিপোর্ট : ক্লাব ফুটবলের সূচিতে চাপ বেড়েছে অনেকটা দিন ধরেই। চলতি মৌসুম থেকেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেড়েছে ম্যাচ সংখ্যা। চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের ঠাসা সূচিতে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে ক্লাব এবং খেলোয়াড়রা। যার প্রভাব পড়ছে খেলোয়াড়দের ফিটনেসে। একের পর এক তারকা ছিটকে পড়ছেন ইনজুরির কারণে। 

সেই তালিকায় নতুন সংযোজন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের বিজ্ঞপ্তিতে জানায়, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্দ্রো। যদিও তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল কেউই জানায়নি। দিনদুয়েক আগে ঘরের মাঠে আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের সবশেষ ম্যাচ খেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন লিসান্দ্রো মার্টিনেজ। 

এই বছরে আর্জেন্টিনা খেলা ১৪ ম্যাচের ১০টিতেই মাঠে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ২০১৯ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২৬ ম্যাচ। ছিলেন ২০২২ সালে জয় করা বিশ্বকাপের স্কোয়াডেও। গুরুত্বপূর্ণ এই তারকার জায়গায় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা।

মেদিনা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কেবল তিনটি ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি শুরুর একাদশে ছিলেন শুধু সবশেষ ম্যাচে গত বছরের জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে। চলতি বছরে প্রথমবার তাকে আলবিসেলেস্তেদের একাদশে দেখা যাবে কি না তা নিয়েও আছে প্রশ্ন।  দলে ডাক পেয়েই জরুরী ভিত্তিতে ফ্রান্স থেকে আর্জেন্টিনায় উড়াল দিয়েছেন এই ডিফেন্ডার। 

ফ্রেন্স ক্লাব লেঁসের হয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে ছিলেন মেদিনা। তার দল আছে ফ্রেঞ্চ লিগের ৭ম স্থানে। জাতীয় দলে ডাক পাওয়ার ক্ষেত্রে ইংলিশ ক্লাব বোর্নমাউথের মার্কো সেনেসিকে টপকে গিয়েছেন তিনি। এর পেছনে অবশ্য বড় কারণ মেদিনার ভিন্ন ভিন্ন পজিশনে খেলার সক্ষমতা। একাধারে লেফট সেন্টার ব্যাক এবং লেফট ব্যাকে খেলতে পারেন তিনি। 

বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে প্যারাগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াডে দুঃসংবাদ | ২৪ঘণ্টা