২৪ঘন্টা অনলাইন: সংযুক্ত আরব আমিরাত, জার্মানি ও যুক্তরাজ্যসহ বিশ্বের ১১টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের লিচু। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে লিচু রপ্তানি করে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ।১৫ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, বাহরাইন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুরে লিচু রপ্তানি হচ্ছে।তিনি জানান, লিচুসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।এসব উদ্যোগের মাধ্যমে দেশের কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর চেষ্টা চলছে।



