২৪ঘন্টা অনলাইন: রাজধানীর ডেমরায় একটি কাগজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১২ নভেম্বর রাত ১০টা ৪৮ মিনিটের দিকে ডেমরা এলাকার একটি পেপার কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ রাকিব রাত ১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



