২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

সমতায় ফেরা হলো না বাংলাদেশের

বাংলাদেশের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৭৮ ওভারে ৩৬৯ রান। জয়ের কঠিন লক্ষে হাঁটেনি বাংলাদেশ। তবে ড্র নিশ্চিত করতে সেই ডবল সেঞ্চিরিয়ান তাওহিদ হৃদয়ের ব্যাটেই স্বস্তি পেয়েছে বাংলাদেশ যদিও সেঞ্চুরি। আর দারুণ ব্যাটিংয়ে সঙ্গ দিয়েছেন নির্ভরযোগ্য মুশফিক। যদিও ঝটপট ৪০ রানে ২ উইকেট তুলে সফরকারীরা ভাবিয়ে তুলেছিল বাংলাদেশকে।

৯ নভেম্বর, ২০২৬ এ ১৭:১০
সমতায় ফেরা হলো না বাংলাদেশের
ছবি: সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: চতুর্থ দিনের নির্বিষ বোলিং; আর তাতেই রান পাহাড়ে চেপে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৩১৫ রানে এগিয়ে দিন শেষ করেছিল সফরকারীরা। তাতেই উল্টো চাপে পড়েছিল স্বাগতিকরা। শেষ দিন ৬ উইকেটে ৩৯৮ রান করে ইংনিংস ঘোষণা তারা। তাই মনে হচ্ছিল সিলেট টেস্ট ক্রমেই কঠিন হয়ে পড়তে পারে বাংলাদেশের। হয়েছিলও তাই। আলোক স্বপ্লতায় বিপদ কেটেছে এটা বললে বেশি বলা হবে না।

বাংলাদেশের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৭৮ ওভারে ৩৬৯ রান। জয়ের কঠিন লক্ষে হাঁটেনি বাংলাদেশ। তবে ড্র নিশ্চিত করতে সেই ডবল সেঞ্চিরিয়ান তাওহিদ হৃদয়ের ব্যাটেই স্বস্তি পেয়েছে বাংলাদেশ যদিও সেঞ্চুরি। আর দারুণ ব্যাটিংয়ে সঙ্গ দিয়েছেন নির্ভরযোগ্য মুশফিক। যদিও ঝটপট ৪০ রানে ২ উইকেট তুলে সফরকারীরা ভাবিয়ে তুলেছিল বাংলাদেশকে।

৩৬৯ রানের লক্ষ্য তাড়া করে জেতা মোটেই সহজ নয়। তাই জয়ের চেয়ে বেশি বাংলাদেশের লক্ষ্য ছিল ম্যাচ ড্র করা। সেই লড়াইটা চালিয়ে সফল বাংলাদেশ। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ১৩৫ রানের জুটি ভয় তাড়িয়েছে। ৮২ রানে তওহিদ ফিরে গেলেও মুশফিক ব্যাট করছেন ৪০ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন লিটন দাস। বাংলাদেশ ১৭৫ রানে হারিয়েছে ৩ উইকেট। ঠিক যেনো একটু খেই হারালেন মুশিফিকও। ফিরে গেলেন ৪৯ রানে। বাকি আসলে তখন ৫ উইকেট। দিনের মেলা ওভার বাকি। দৃশ্যপটে নতুন শব্দবিন্যাস। দোলাচাল। অন্যদিকে উইকেটে তখন লিটনের সঙ্গী হলেও মিরাজ। সাদমান দলে থেকেও নেই ইনজুরড হওয়ায়। ঠিক সেই সময়ে আলোর স্বল্পতায় প্রাণ ফিরে পেয়েছে দর্শকরা। ১৮৪ স্কোরের পাশে অফিসিয়াল ৪। কিন্তু আলো বলে আর নয় ম্যাচ। ফলাফল ড্র। কিন্তু সিরিজ ঘরে তুলল সফরকারীরা। প্রথম টেস্টে দারুণ জয়ে সূচনা করেছিল উইন্ডিজ।

শুরুতেই দুই ওপেনার তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। ওপেনিংয়ে ৩৩ রানের জুটি গড়েছিলেন তামিম এবং শান্ত। এ সময় ৩২ বলে ২১ রান করা তানজিদ ওয়ারিকানের বলে সিলভার হাতে ক্যাচ দিয়েছেন। আর দলীয় ৪০ রানের মাথায় আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪ রানে।

এর আগে চতুর্থ দিন শেষ বিকেলেই বোঝা গিয়েছিল, বাংলাদেশের সামনে বড় লক্ষ্য সেট করেই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ। ৩১৫ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ঘোষণা করার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৬ উইকেট হারিয়ে ৩৯৮। লিড দাঁড়িয়েছিল ৩৬৮ রান। শেষ দিনের শুরুতে তিনটি উইকেট হারিয়েছিল তারা। আউট হন কাভেম হজ, জাস্টিন গ্রিভস ও শামার জোসেফ। তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গোড়ালির গুরুতর চোটে শুধু চলতি সিরিজ নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। লিগ্যামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি তার হাড়েও হালকা চিড় ধরা পড়েছে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে স্লাইড করতে গিয়ে ভারসাম্য হারিয়ে গোড়ালিতে গুরুতর আঘাত পান সাদমান। তাৎক্ষণিকভাবে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিসিবি নিশ্চিত করেছে, গোড়ালির লিগামেন্টে বড় ধরনের চোটের কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্ট তো বটেই, এমনকি আগামী ১০ ও ১১ নভেম্বর দুই ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়তে চলা বাংলাদেশ দলের স্কোয়াডেও তার থাকা হচ্ছে না। টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে ১৫ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত এবং ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাদমানের শতভাগ ফিট হয়ে মাঠে ফেরা প্রায় অসম্ভব। এদিকে সাদমানের এই আকস্মিক অনুপস্থিতিতে ওপেনিং পজিশনে বিকল্প খুঁজতে হচ্ছে জাতীয় দলের নির্বাচকদের। খালি হওয়া জায়গাটিতে নতুন কোনো ওপেনারকে দলে অন্তর্ভুক্ত করার জোর প্রস্তুতি চলছে এবং খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য চূড়ান্ত টেস্ট স্কোয়াড ঘোষণা করা হতে পারে। তবে সাদমানের অনুপস্থিতিতি ভুগতে হবে বাংলাদেশ দলকে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram