২৪ঘন্টা অনলাইন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এ শোভাযাত্রা উদ্বোধন করেন।
ক্ষমতাসীন দলের এ কর্মসূচি ঘিরে কাকরাইল মোড় থেকে শুরু করে ফকিরেরপুল মোড় পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের ঢল জনসমুদ্রে রূপ নিয়েছে।
নেতাকর্মীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড রয়েছে।
নেতা-কর্মীরা বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর, ফার্মগেট মোড় দিয়ে মানিক মিয়া অ্যাভেনিউয়ে গিয়ে শেষ হবে।



