২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

২ নভেম্বর, ২০২৬ এ ১৩:৪৯
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
ছবি : সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: উইন্ডহোকে রোববার অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারাল নামিবিয়া। আফ্রিকান দেশটি তাদের ক্রিকেট ইতিহাসে পেল এমন সাফল্য, যা আগে কখনও ধরা দেয়নি।

ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে নামিবিয়া। আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে এই প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল তারা।

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজকদের জন্য এই সাফল্য অনুপ্রেরণাদায়ক। পেস বোলার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল সাত উইকেট ভাগাভাগি করে আয়ারল্যান্ডকে মাত্র ১২৯ রানে অলআউট করেন।

তারপর ওপেনার লরেন স্টিনক্যাম্প রান তাড়ায় ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক গেরহার্ড এরাসমাস ৩০ রান করে সহজ জয়ে অবদান রাখেন।

২৬৩ রান করে ও চার উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন এরাসমাস। সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ ওভারে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা স্মিথ।

আয়ারল্যান্ড ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে। নামিবিয়াকে খেলতে হবে কোয়ালিফায়ার প্লে অফ।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram