২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

গণরায় না মেনে অপমান করেছে সরকার জামায়াত

একটি ভোটে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি। দ্বিতীয় আরেকটি ভোট আপনারা দিয়েছিলেন যেখানে বিএনপি এবং জামায়াত আমরা সবাই বলেছিলাম হা বলুন। সেখানে ৭০ ভাগ মানুষ ‘হা’তে ভোট দিয়েছে। কিন্তু মানুষের সেই রায়কে তারা অপমান করেছে। তারা গণভোটের রায় এখনো বাস্তবায়ন করে নেই।

১ নভেম্বর, ২০২৬ এ ০০:৪৭
গণরায় না মেনে অপমান করেছে সরকার জামায়াত

২৪ঘন্টা অনলাইন: জনগণকে উদ্দেশ্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের অপমান করেছে বর্তমান সরকার। ফেব্রুয়ারিতে আপনারা দুটি ভোট দিয়েছিলেন। একটি ভোটে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি। দ্বিতীয় আরেকটি ভোট আপনারা দিয়েছিলেন যেখানে বিএনপি এবং জামায়াত আমরা সবাই বলেছিলাম হা বলুন। সেখানে ৭০ ভাগ মানুষ ‘হা’তে ভোট দিয়েছে। কিন্তু মানুষের সেই রায়কে তারা অপমান করেছে। তারা গণভোটের রায় এখনো বাস্তবায়ন করে নেই।

৩১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, যদি সাত দফা মেনে নেন তাহলে এক দফার পাথর চাপবে না। কিন্তু এটা যদি তারা ভালো ভালোই না মানে তাহলে এক দফার পাথরের নিচে পৃষ্ঠ হয়ে যাবেন। আমরা চাইনা দেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমাদের প্রতিটি লংমার্চ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ডা.শফিকুর রহমান আরও বলেন, সরকার যদি আমাদের গণভোটের গণরায় মেনে নেন তাহলে পরবর্তীতে আর লং মার্চের ডাক আমরা দেব না। কিন্তু যদি গণভোটের গণরায় না মানার অবস্থানে-ই জিদ ধরে বসে থাকেন তাহলে আজকে ঢাকা থেকে এসেছি ঝিনাইদহে কালকে আপনাদের আহ্বান জানাবো এখান থেকে আপনারা চলে আসবেন ঢাকায়।

লং মার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ দেশকে তারা একদলীয় এবং বাকশালী শাসনে নিয়ে এসেছে। লংমার্চের বহর রাত ১০টার দিকে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram