সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনে ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

২৪ঘণ্টা অনলাইন : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী...

২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৪০
ঠাকুরগাঁও-১ আসনে ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

২৪ঘণ্টা অনলাইন : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনি এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দেখা হবে।

নির্বাচন পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরার মাধ্যমে নজরদারির পাশাপাশি বিজিবির ড্রোন ব্যবহার করা হচ্ছে।

নির্বাচনে দায়িত্ব পালন করছেন ৩ হাজার ১৫২ জন ভোটগ্রহণ কর্মকর্তা। নিরাপত্তায় রয়েছেন বিজিবির ২১ প্লাটুন সদস্য, এসআরবির ২৫১ সদস্য, পুলিশের ২ হাজার ২৭২ জন এবং আনসারের ২ হাজার ৪৬৫ সদস্য। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram