বিশ্ববাজারে তেলের দাম কমায় ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার

২৪ঘণ্টা অনলাইন : বিশ্ববাজারে সোমবার স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমেছে। একই সঙ্গে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
সোমবার গ্রিনিচ মান সময় ০৭টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়। এর আগে গত সেশনে স্বর্ণের দাম জুলাইয়ের মাঝামাঝির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
গত শুক্রবার শেষ হওয়া সপ্তাহে স্বর্ণের দাম ৪ শতাংশ কমেছিল, যা গত জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচারসের দামও ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
বাজারসংশ্লিষ্টদের নজর এখন ফেডের আসন্ন নীতিগত সিদ্ধান্তের দিকে। সুদের হার নিয়ে ফেডের অবস্থান স্বর্ণের দামের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
