নিউইয়র্কে গ্ল্যামারাস তমা মির্জা

গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। সেই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান ঢালিউডের একঝাঁক তারকা; গিয়েছিলেন অভিনেত্রী তমা মির্জাও।
অনুষ্ঠান শেষ হলেও গত কয়েকদিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। সামাজিক মাধ্যমে নিয়মিত সেই ভ্রমণের ছবিও শেয়ার করছেন অনুরাগী ও ভক্তদের সঙ্গে।
তবে এবার নিজের সামাজিক মাধ্যমে তমা মির্জার পোস্ট করা নতুন কিছু ছবি বেশ নজর কেড়েছে। ছবিতে তাকে দেখা গেছে ফরমাল লুকে। হালকা অফ-হোয়াইট টপসের ওপর পরা বড় হোয়াইট ওভারকোট আর চোখে কালো চশমা; যা বেশ আকর্ষণীয় রূপে ফুটিয়ে তুলেছে তমাকে।
ছবিগুলোতে আরও দেখা যায়, একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসে ফ্রেমবন্দি হয়েছেন তমা। কিছু ছবিতে তার চোখেমুখে ধরা দিয়েছে বোল্ড, আবেদনময়ী ও গ্ল্যামারাস ভঙ্গি।
ছবিগুলোর ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’
তমার এই আকর্ষণীয় লুক দেখে ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে ভূয়সী প্রশংসা করছেন।
