আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

২০ অক্টোবর, ২০২৬ এ ৪:২৪ PM
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। সৌদি আরবের অবকাঠামোতে হুতি বিদ্রোহীদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে নৌযানে হামলার খবরের পর সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় মঙ্গলবারও ঊর্ধ্বমুখী ছিল অপরিশোধিত তেলের দাম।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৬টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে ১১০.০৭ ডলারে দাঁড়ায়। আগের সেশনে দাম বেড়ে ১১০.৭০ ডলারে পৌঁছেছিল, যা গত ২০ মে-এর পর সর্বোচ্চ।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৩৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪.০৩ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা তেলের বাজারে ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে নৌযান চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের ওপর আরও চাপ তৈরি হতে পারে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram