অর্থনীতি
দুর্গাপূজা উপলক্ষে সোমবার সারাদেশে বন্ধ সোনার দোকান
১৯ অক্টোবর, ২০২৬ এ ৪:২০ PM

২৪ঘণ্টা অনলাইন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৯ অক্টোবর সারাদেশে সোনার দোকান ও জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১৮ অক্টোবরvবাজুস সভাপতি এনামুল হকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে ১৯ অক্টোবর সোমবার দেশের সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ থাকবে। ঢাকাসহ সারাদেশের সব সোনার দোকানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বাজুসের এ সিদ্ধান্তের ফলে সোমবার ক্রেতারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো থেকে স্বাভাবিক নিয়মে কেনাকাটা করতে পারবেন না।
#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
