জাতীয়

সংরক্ষিত নারী আসনে বিএনপির সাক্ষাৎকার সোমবার

১৮ অক্টোবর, ২০২৬ এ ১১:২৪ AM
সংরক্ষিত নারী আসনে বিএনপির সাক্ষাৎকার সোমবার

২৪ঘণ্টা অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে ১৯ অক্টোবর।

১৭ অক্টোবর রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ জন্য সংশ্লিষ্ট মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram