আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইরানে হিজাব ছাড়ছেন নারীরা, নতুন চ্যালেঞ্জে সরকার

Tania Jaha23-08-2026 10:12:32 PMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইরানে হিজাব ছাড়ছেন নারীরা, নতুন চ্যালেঞ্জে সরকার

২৪ ঘণ্টা অনলাইন : যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চাপের মধ্যে ইরানে প্রকাশ্যে হিজাব না পরার প্রবণতা বাড়ছে। দেশটির বিভিন্ন শহরে অনেক নারী খোলা চুলে চলাফেরা করছেন। এতে বাধ্যতামূলক হিজাব আইন কঠোরভাবে বাস্তবায়ন করা নিয়ে নতুন করে চাপে পড়েছে সরকার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও সরকারপন্থি সমাবেশেও সম্প্রতি হিজাব ছাড়া নারীদের উপস্থিতি দেখা গেছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তেহরানসহ অন্যান্য শহরে স্কার্ফ ছাড়া নারীদের চলাচলের দৃশ্য দেখা যাচ্ছে।

ইরানের কট্টরপন্থি ধর্মীয় নেতা ও রাজনীতিকরা অবশ্য বাধ্যতামূলক হিজাব আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়ে আসছেন। হিজাব না মানার অভিযোগে বিভিন্ন ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

তবে বিপুলসংখ্যক নারীর বিরুদ্ধে সরাসরি কঠোর অভিযান চালানো হলে নতুন করে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে—এমন আশঙ্কাও রয়েছে। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, তার স্মৃতি এখনো তাজা।

মাহসা আমিনিকে ২০২২ সালের সেপ্টেম্বরে ‘সঠিকভাবে হিজাব না পরার’ অভিযোগে নীতি পুলিশ আটক করেছিল। তিন দিন পর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর ‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগানে দেশজুড়ে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে।

বিক্ষোভের সময় বহু নারী প্রকাশ্যে মাথার স্কার্ফ খুলে ফেলেন। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের পরও হিজাব আইন অমান্যের প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি।

ইরানের আইন অনুযায়ী, নির্ধারিত ইসলামি পোশাক ছাড়া জনসমক্ষে আসা নারীদের শাস্তির মুখোমুখি হতে হয়। ২০২৪ সালে আরও কঠোর শাস্তি ও নজরদারির বিধান রেখে একটি আইন অনুমোদন করা হলেও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে এর বাস্তবায়ন স্থগিত করা হয়।

এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জোর করে মানুষের আচরণ পরিবর্তনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, আচরণের পরিবর্তন মূলত সাংস্কৃতিক ও বিশ্বাসের বিষয়; শক্তি প্রয়োগ করে মানুষের মনে বিশ্বাস তৈরি করা যায় না।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত, অর্থনৈতিক চাপ ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত ইরান সরকার। এর মধ্যে হিজাব ইস্যুতে আবারও বড় ধরনের আন্দোলন তৈরি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

তাই কট্টরপন্থিদের কঠোর পদক্ষেপের দাবির বিপরীতে সরকার কতটা কঠোর অবস্থান নেবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে ইরানের রাজপথে নারীদের হিজাববিহীন উপস্থিতি দেশটির ধর্মীয় পোশাকনীতি নিয়ে নতুন করে বড় প্রশ্ন তৈরি করেছে।

ইরানে হিজাব ছাড়ছেন নারীরা, নতুন চ্যালেঞ্জে সরকার | ২৪ঘণ্টা