ইরানকে সংযমের আহ্বান ভারতের

রমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা থেকে বিরত থাকার জন্য ইরানের ২৪ঘন্টা অনলাইন : প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রাহ্মণ্যম জয়শঙ্কর টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের লক্ষ্য করে কোনো ধরনের হামলা না চালানোর আহ্বান জানান তিনি।
জয়শঙ্কর বলেন, ভারত সবসময় বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তার পক্ষে এবং এ ধরনের হামলার বিরোধী। তিনি আরও জানান, আলোচনায় বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক সংলাপের বিষয়েও তাকে অবহিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে, টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে তার বিবৃতিতে বাণিজ্যিক জাহাজে হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। তিনি জানান, আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যু গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী বিভিন্ন জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন ছিলেন নাবিক।
