আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ভিসা বন্ড নীতিতে যুক্ত হলো বাংলাদেশ

Tania Jaha01-08-2026 07:59:54 PMদেখেছেন 84 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভিসা বন্ড নীতিতে যুক্ত হলো বাংলাদেশ

২৪ঘন্টা অনলাইন : ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের নির্দিষ্ট ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। এই তালিকায় রয়েছে বাংলাদেশও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলক (পাইলট) প্রকল্পের ইতিবাচক ফল পাওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে।

মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসা ও পর্যটনের জন্য ইস্যু করা বি-১ এবং বি-২ ভিসার ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন।

পররাষ্ট্র দপ্তরের মূল্যায়নে দেখা গেছে, ভিসা বন্ড ব্যবস্থা ভিসাধারীদের নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ এবং ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে। এ কারণেই পরীক্ষামূলক প্রকল্পকে স্থায়ী রূপ দেওয়া হয়েছে।

এর আগে পাইলট কর্মসূচির আওতায় ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নেওয়ার বিধান ছিল। নতুন নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

বর্তমান তালিকায় বাংলাদেশ, নেপাল, ভুটানসহ মোট ৫০টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৩০টি দেশ আফ্রিকার। তবে এই তালিকায় ভারতের নাম নেই।

মার্কিন কর্মকর্তাদের দাবি, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমাতে এ নীতি গ্রহণ করা হয়েছে। তবে অভিবাসন অধিকারকর্মীদের মতে, এই সিদ্ধান্ত বৈধ ভ্রমণকারীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহ কমাতে পারে।

অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলছে, কঠোর অভিবাসন নীতি জাতীয় নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ।

ভিসা বন্ড নীতিতে যুক্ত হলো বাংলাদেশ | ২৪ঘণ্টা