আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

দেড় শতক পর লাইব্রেরিতে ফিরল বই

Tania Jaha01-08-2026 06:10:51 PMদেখেছেন 73 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দেড় শতক পর লাইব্রেরিতে ফিরল বই

২৪ঘন্টা অনলাইন : অস্ট্রেলিয়ার একটি পাবলিক লাইব্রেরিতে প্রায় দেড় শতক পর ফেরত এসেছে ধার নেওয়া একটি বিরল বই। লাইব্রেরির পুরোনো নিয়ম অনুযায়ী, এত দীর্ঘ সময় পরে বইটি ফেরত দেওয়ায় এর বিলম্ব ফি বা জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯ লাখ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ১৮৫৮ সালে প্রকাশিত ‘অ্যান্টিকুইটিজ অব এথেন্স’ বইটি সম্প্রতি কিয়ামা শহরের একটি লাইব্রেরিতে জমা দেন এক স্থানীয় বাসিন্দা। বাড়ি সংস্কারের সময় একটি বন্ধ ফায়ারপ্লেসের ভেতরে ইট দিয়ে আটকানো একটি চায়ের বাক্সে বইটি খুঁজে পান তিনি।

কিয়ামা লাইব্রেরির ব্যবস্থাপক মিশেল হাডসন জানান, লাইব্রেরির ১৮৭২ সালের নিয়ম অনুযায়ী বিলম্ব ফি হিসাব করলে বর্তমান মূল্যে জরিমানার পরিমাণ প্রায় ১৮ লাখ ৭০ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকার সমান।

তিনি বলেন, লাইব্রেরির ইতিহাসে এত পুরোনো কোনো বই এভাবে ফেরত আসার ঘটনা এই প্রথম। সামাজিক মাধ্যমে অন্যান্য লাইব্রেরিতে ৩০ বা ৪০ বছর পর বই ফেরত আসার ঘটনা দেখা গেলেও ১৫০ বছর পর বই ফেরত পাওয়া অত্যন্ত বিরল।

তবে বইটির প্রকৃত ধারগ্রহীতা কে ছিলেন, তা আর জানা সম্ভব নয়। কারণ ১৮৭০-এর দশকের ধার দেওয়ার রেজিস্টার বা দিনলিপি হারিয়ে গেছে। ফলে বইটি কার কাছে গিয়েছিল, সে তথ্যও আর সংরক্ষিত নেই।

দীর্ঘদিন চিমনির ভেতরে পড়ে থাকায় বইটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এটি আর পাঠকদের জন্য ইস্যু করা হবে না। বরং লাইব্রেরির স্থানীয় ইতিহাস সংগ্রহশালায় সংরক্ষণ ও প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিশেল হাডসন রসিকতা করে বলেন, “এই বইটি ফেরত আসতে ১৫০ বছর লেগেছে। আমরা চাই না, এটি আবার বাইরে গিয়ে একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাক।”