আলোচিত❯
২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৯

admin17-08-2024 07:44:46 PMদেখেছেন 385 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৯

প্রভাত ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো মুহূর্তে পুরো মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ইসরায়েলি বাহিনী বলছে, হিজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্রাগারে আঘাত হানা হয়েছে। গতকাল শনিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নাবাতিয়ে অঞ্চলে হামলায় এক নারী ও তার দুই শিশু সন্তান্ নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও পাঁচজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 
অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রাম চ্যানেলে বলেছে, নাবাতিয়ে অঞ্চল রাতভর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগারে হামলা চালিয়েছে বিমান বাহিনী। এর আগে ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, তাদের যুদ্ধবিমান মারৌন এবং আইতা আল-শাব গ্রামে সামরিক ভবনে হামলা চালিয়েছে। সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ও হিজবুল্লাহর শীর্ষ দুই নেতা হামলায় নিহত হন। এসব হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করে হামাস, ইরান ও হিজবুল্লাহ। সেইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয়। এমন উত্তেজনার মধ্যেও লেবাননে হামলা চালালো ইসরায়েল।


 

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৯ | ২৪ঘণ্টা