আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের আহ্বান

Tania Jaha23-07-2026 03:18:08 PMদেখেছেন 56 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের আহ্বান

২৪ঘন্টা অনলাইন : বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

২৩ জুলাই রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘এফডিআই সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় ও বিদেশি—সব ধরনের বিনিয়োগকারীর জন্য একটি আস্থাশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। সময়োপযোগী নীতিমালা, দ্রুত সেবা এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে বিনিয়োগকে আরও সহজ করা হবে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ শুধু মূলধন নয়, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই বিনিয়োগকারীদের দেশের উন্নয়নযাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।

নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সফল বিনিয়োগের জন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব নীতিমালাও সমান গুরুত্বপূর্ণ। এ কারণেই সরকার আইনি সুরক্ষা, সহজ করব্যবস্থা, দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং মুনাফা প্রত্যাবাসনের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি আরও জানান, পুঁজিবাজার শক্তিশালী করা, সরকারি সেবার ডিজিটালাইজেশন, লালফিতার দৌরাত্ম্য কমানো, বন্দর ও লজিস্টিকস উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা জোরদারেও সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বক্তব্যের শেষে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বিনিয়োগ বৃদ্ধির ওপর নয়, বরং দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপরও নির্ভরশীল।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের আহ্বান | ২৪ঘণ্টা