আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

আবু সাঈদের স্বপ্ন ভেঙেছে বিএনপি: নাসীরুদ্দীন

shamim19-07-2026 09:37:34 AMদেখেছেন 63 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আবু সাঈদের স্বপ্ন ভেঙেছে বিএনপি: নাসীরুদ্দীন

২৪ঘন্টা অনলাইন : দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় ১৮ জুলাই আয়োজিত এক পথসভায় এ মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে আবু সাঈদ যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত দিয়েছিল, দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি।’

নাসীরুদ্দীনের অভিযোগ, আন্দোলনের সময় সংস্কার, পরিবর্তন এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, ‘আমরা বিচারের আশায় ছিলাম। অথচ বিএনপির নেতাকর্মীরা থানায় গিয়ে আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার না করার অনুরোধ করেছেন।’

এনসিপি আওয়ামী লীগের অর্থ বা প্রভাবের কাছে আপস করবে না বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, ‘আমরা টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না, ভারতের সঙ্গে আপস করব না।’

নাসীরুদ্দীন বলেন, দলটি তরুণদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা, সীমান্ত হত্যা বন্ধ, পুলিশ ও সামরিক বাহিনীর সংস্কার এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চায়।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।