আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন

Tania Jaha18-07-2026 11:30:15 PMদেখেছেন 50 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন

২৪ঘন্টা অনলাইন: লেবাননের দক্ষিণাঞ্চলীয় মাজদাল সেলম গ্রামে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের গণদাফন সম্পন্ন হয়েছে। ১৮ জুলাই অনুষ্ঠিত এ দাফন অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নেন।

হিজবুল্লাহ জানিয়েছে, দাফন করা ৪৪ জনের মধ্যে ৩৯ জন তাদের যোদ্ধা এবং চারজন বেসামরিক নাগরিক। ইসরায়েলি হামলায় তারা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। বাকি একজন স্বাভাবিক কারণে মারা গেছেন বলে জানানো হয়েছে।

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত মাজদাল সেলম গ্রামে আয়োজিত এ গণদাফনকে ঘিরে শোকের আবহ তৈরি হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কফিনবাহী গাড়িগুলো কবরস্থানের দিকে যাওয়ার সময় নিহতদের স্বজন ও সমর্থকদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। অনেকের হাতে নিহত যোদ্ধাদের ছবি দেখা যায়।

সংঘাত চলাকালে নিরাপত্তা পরিস্থিতির কারণে দক্ষিণ লেবাননের বহু পরিবার তাদের স্বজনদের নিজ এলাকায় দাফন করতে পারেনি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন বিভিন্ন এলাকায় গণদাফনের আয়োজন করা হচ্ছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়লেও মাজদাল সেলম পৌরসভা কর্তৃপক্ষ অতিরঞ্জিত সংখ্যার দাবি প্রত্যাখ্যান করে। তারা জানিয়েছে, প্রচারিত কিছু তালিকায় উল্লেখিত তথ্য সঠিক নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান শান্তি প্রচেষ্টার মধ্যেই এই দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দুই দেশের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধান ও দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে মতপার্থক্য থাকলেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকায় অঞ্চলটিতে দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা এখনও আলোচনায় রয়েছে।