আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

গাবতলীতে স্পোর্টস কারে পিস্তল, আটক ১

Tania Jaha18-07-2026 11:09:27 PMদেখেছেন 60 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গাবতলীতে স্পোর্টস কারে পিস্তল, আটক ১

২৪ঘন্টা অনলাইন: রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করা হলেও চালক কৌশলে গাড়িসহ পালিয়ে গেছেন। ১৮ জুলাই সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি স্পোর্টস কারকে অতিরিক্ত গতিতে চলতে দেখে সিগন্যাল দিয়ে থামান ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়ি থামানোর পর চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।

একপর্যায়ে চালক দ্রুত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট অনিরুদ্ধ মোটরসাইকেলে ধাওয়া করে গাড়িটি থামাতে সক্ষম হন। পরে সকাল পৌনে ৭টার দিকে দারুসসালাম ট্রাফিক জোনের সদস্য ও স্থানীয়দের সহায়তায় গাড়িতে থাকা যাত্রী সাজ্জাদ হোসেন আশিককে নামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অস্ত্র উদ্ধারের পর সুযোগ বুঝে চালক গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, আটক সাজ্জাদ হোসেন আশিককে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং পলাতক চালকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গাবতলীতে স্পোর্টস কারে পিস্তল, আটক ১ | ২৪ঘণ্টা