আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

জীবিকার তাগিদে শ্রমবাজারে নারীরা

Tania Jaha18-07-2026 01:38:46 PMদেখেছেন 71 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জীবিকার তাগিদে শ্রমবাজারে নারীরা

২৪ঘন্টা অনলাইন: ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জেগে ওঠে রাজধানী। পরিচ্ছন্নতা কর্মীদের ঝাড়ু, চায়ের দোকানের কেটলির ধোঁয়া আর কর্মস্থলের উদ্দেশে মানুষের ছুটে চলায় শুরু হয় নগর জীবনের ব্যস্ততা। তবে এই ব্যস্ততার আড়ালে প্রতিদিন নতুন এক সংগ্রামের দিন শুরু হয় একদল সুবিধাবঞ্চিত নারীর। কাজের আশায় রাজধানীর বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তারা, শুধু একদিনের শ্রম বিক্রি করে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য।

রাজধানীর মধ্য বাড্ডার একটি মার্কেটের সিঁড়িতে প্রতিদিনের মতো জড়ো হন মধ্যবয়সী ও বয়স্ক নারীরা। কেউ গৃহস্থালি কাজের জন্য, কেউ নির্মাণশ্রমিক বা দিনমজুরের কাজের আশায় বসে থাকেন। কোনো ঠিকাদার বা মহাজন এলেই কাজ পাওয়ার আশায় তাকে ঘিরে ধরেন তারা। কিন্তু সবার ভাগ্যে কাজ জোটে না। কেউ কাজ পেয়ে স্বস্তি নিয়ে চলে যান, আবার অনেকে খালি হাতে ফিরতে বাধ্য হন।

অভাবের তাড়নায় মজুরি নিয়েও দরকষাকষির সুযোগ থাকে না তাদের। ৭০০ টাকার কাজ অনেক সময় ৫০০ টাকাতেই করতে রাজি হয়ে যান শ্রমজীবী এসব নারী।

এই অপেক্ষমাণ নারীদের মধ্যে রয়েছেন চার সন্তানের জননী নাসিমা। স্বামী অনিয়মিতভাবে ড্রেন পরিষ্কারের কাজ করলেও সংসারের বড় দায়িত্ব এসে পড়েছে তার কাঁধেই। মাসে ৪ হাজার টাকা বাসাভাড়া, সন্তানের খরচ ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে প্রতিদিন কাজের খোঁজে বের হতে হয় তাকে।

কষ্ট আর ক্ষোভের কথা জানিয়ে নাসিমা বলেন, “মাইয়া হইয়া জন্মাইছি, সংসারের টেনশন একটু বেশিই নিতে হয়। সরকার নাকি অনেক সুবিধা দেয়, ফ্যামিলি কার্ড দেয়, কিন্তু আমরা তো কিছুই পাই না।”

একই স্থানে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন পঞ্চাশোর্ধ্ব সেলিনা বেগম। বয়সের ভারে বিশ্রামের সময় হলেও সংসারের দায় তাকে টেনে এনেছে শ্রমবাজারে। চার বছর ধরে অসুস্থ স্বামী কর্মহীন। সন্তানরা নিজেদের সংসারে ব্যস্ত থাকায় স্বামীকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি।

সেলিনা বেগম বলেন, “এই বয়সে কাজ করার কথা ছিল না। কিন্তু স্বামীর অসুস্থতার পর সংসার চালানোর দায়িত্ব আমার ওপরই পড়েছে। সন্তানদেরও সময় নেই আমাদের জন্য। তাই কাজ না করলে সংসার চলে না।”

তিনি আক্ষেপ করে বলেন, “স্বামীর শক্তি যত দিন থাকে, সুখও তত দিন থাকে। পরে কষ্টটাই বেশি সঙ্গী হয়।”

নাসিমা ও সেলিনা বেগমের গল্প কোনো ব্যতিক্রম নয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হাজারো নিম্নআয়ের নারী প্রতিদিন একই বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। পরিবারের আর্থিক সংকট, স্বামীর অসুস্থতা, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং সামাজিক নিরাপত্তার সীমিত সুযোগের মধ্যেই তারা সংগ্রাম করে যাচ্ছেন।

শহরের ব্যস্ততার আড়ালে এই নারীদের জীবনসংগ্রাম নীরব হলেও তাদের কষ্ট ও প্রত্যাশা প্রতিদিনই মনে করিয়ে দেয়— অর্থনৈতিক টিকে থাকার লড়াইয়ে এখনও অনেক নারী একাই বহন করছেন পুরো পরিবারের দায়িত্ব।

জীবিকার তাগিদে শ্রমবাজারে নারীরা | ২৪ঘণ্টা