আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

হরমুজ সংকটের মধ্যেই ট্রাম্পের নতুন হুমকি

Tania Jaha15-07-2026 06:10:53 PMদেখেছেন 61 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হরমুজ সংকটের মধ্যেই ট্রাম্পের নতুন হুমকি

২৪ঘন্টা অনলাইন: রান দ্রুত আলোচনার টেবিলে না ফিরলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তারা যদি আলোচনায় না আসে এবং কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে আমরা তাদের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করব, সেতুগুলোও উড়িয়ে দেব।”

সাক্ষাৎকারটি প্রচারের সময় টানা চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছিল। এর আগে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কার্গো জাহাজের ওপর অতিরিক্ত ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এলেও পরে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করে ওয়াশিংটন।

ট্রাম্প আরও বলেন, জ্বালানি অবকাঠামোকে আপাতত অগ্রাধিকার না দিলেও পরিস্থিতি প্রয়োজন হলে সেগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। তার দাবি, মার্কিন প্রতিনিধিরা ইতোমধ্যে ইরানি পক্ষকে সমঝোতায় পৌঁছানোর বার্তা দিয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যে, যুদ্ধের সময় বেসামরিক জনগণের জন্য অপরিহার্য অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনেও এ ধরনের স্থাপনায় হামলার বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন হামলায় কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে তেহরান জানিয়েছে, জর্ডান, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এর প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। সাম্প্রতিক দিনগুলোতে প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে এসেছে এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

পর্যবেক্ষকদের আশঙ্কা, কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হলে এ সংঘাত আরও বিস্তৃত হতে পারে, যার প্রভাব বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও পড়বে।