আলোচিত❯
স্বাস্থ্য খাতে দুর্নীতি হলে ছাড় নয়: প্রতিমন্ত্রীকক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মীস্বাস্থ্য খাতে দুর্নীতি হলে ছাড় নয়: প্রতিমন্ত্রীকক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

কমলার সমালোচনায় ট্রাম্প

admin16-08-2024 09:01:15 PMদেখেছেন 429 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কমলার সমালোচনায় ট্রাম্প

প্রভাত ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সবশেষ বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহুকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ দ্রুত শেষ করতে বলেন ট্রাম্প। তবে গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেছেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার এসব কথা বলেন। গত মাসের শেষ দিকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। এই সফরকালে তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প গতকাল তাঁর বক্তব্যে এই বৈঠকের কথাই উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলার সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু। কমলা আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন। ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) জানেন, তিনি কী করছেন। আমি তাঁকে কাজটি শেষ করার জন্য উৎসাহিত করেছি।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বলেন, গাজা যুদ্ধ দ্রুত শেষ করতে হবে। হত্যা বন্ধ করতে হবে।
গত ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শোকর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। হামাসের পক্ষ থেকে বলা হয়, তিনি জায়নবাদী হামলায় নিহত হয়েছেন। শোকর ও হানিয়া হত্যাকা-ের জেরে মধ্যপ্রাচ্যে বড় পরিসরের যুদ্ধের ঝুঁকি বেড়েছে। হিজবুল্লাহ ও ইরান উভয়ে ইসরায়েলের বিরুদ্ধে বদলা নেয়ার হুমকি দিয়েছে।
গাজায় ১০ মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন বারবার আহ্বান জানিয়ে আসছে। যুদ্ধবিরতির এ আহ্বানের জন্য ট্রাম্প গতকাল বাইডেন ও কমলার সমালোচনা করেন।
ট্রাম্প বলেন, শুরু থেকেই কমলা ইসরায়েলের হাত বেঁধে রাখার জন্য কাজ করছেন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছেন। সব সময় যুদ্ধবিরতির দাবি করছেন। বিষয়টি কেবল হামাসকে পুনরায় সংগঠিত হতে, ৭ অক্টোবরের মতো আরেকটি নতুন হামলা চালাতে সুযোগ দেবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা যুদ্ধে জয়ের জন্য যে সমর্থন প্রয়োজন, তা তিনি ইসরায়েলকে দেবেন। তবে তিনি চান, এই যুদ্ধে ইসরায়েল দ্রুত জিতুক।


 

কমলার সমালোচনায় ট্রাম্প | ২৪ঘণ্টা