আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ভেনাস বাংলাদেশের বার্ষিক সভা অনুষ্ঠিত

এবারের স্বপ্ন হাসনাবাদে নিরাপদ আবাসন

Tania Jaha10-07-2026 07:16:45 PMদেখেছেন 231 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভেনাস বাংলাদেশের বার্ষিক সভা অনুষ্ঠিত

২৪ঘন্টা অনলাইন: ভেনাস বাংলাদেশ লিমিটেডের দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই রাজধানীর সূত্রাপুরের ইউনিক চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। এছাড়াও, সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মো. রুহুল্লাহ্, ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. নবুয়ত আলী মোল্লা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন, পরিচালক (অর্থ) মো. মিরাজ মিয়া, সহকারী পরিচালক (অর্থ) এ. কে. সরকার, নির্বাহী পরিচালক মো. মাকসুদুল ইসলাম ও অংশীজন পরিচালক ড. রাজিয়া সুলতানা, মো. সাইফুল ইসলাম আকন এবং মো. নাসির উদ্দিনও বক্তব্য রেখেছেন।

সভা শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মো. আব্দুল নূর। এরপর নবম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। সভায় ২০২৫ সালের ঘোষিত লভ্যাংশ, বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং অডিট প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানের ভবিষ্যৎ প্রকল্প, ব্যবসায়িক সম্প্রসারণ, উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শেষ পর্যায়ে পরিচালক ও শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং দেশ ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ভেনাসের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, ‘একসাথে অগ্রযাত্রা, একসাথে সাফল্য- ভেনাস বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের হাতে। তিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় পরিচালক ও অংশীজনদের অব্যাহত সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সবাই প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ আকর্ষণ হিসেবে ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ঢাকার অদূরে কেরানীগঞ্জের হাসনাবাদে তাদের নতুন আবাসন প্রকল্পের ঘোষণা দিয়ে বলেন, ‘কেরানীগঞ্জের হাসনাবাদে আমরা গড়ে তুলছি আমাদের স্বপ্নের আবাসন। এখানে বিনিয়োগ মানেই শতভাগ নিরাপদ ও লাভজনক বিনিয়োগ। আমি আশা করি, আমাদের সকল অংশীজন ও সাধারণ বিনিয়োগকারীরা এই স্বপ্নের প্রকল্পে সম্পৃক্ত হবেন।’

সবশেষে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।