আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Tania Jaha08-07-2026 10:26:55 AMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৪ঘণ্টা অনলাইন:  প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দক্ষিণাঞ্চলে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে রাজনৈতিক ও জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরের তারিখ চূড়ান্ত হলেও জনসভাস্থল ও অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচির বিস্তারিত এখনো নির্ধারণ করা হয়নি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগিরই পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে গতি আসবে। বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, পায়রা সমুদ্রবন্দরকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন এবং কুয়াকাটা পর্যটন এলাকার সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্পে নতুন অগ্রগতির আশা করছেন সংশ্লিষ্টরা।

সফরকে সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এ বিষয়ে জিয়া উদ্দিন সিকদার বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বুধবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।”

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সর্বশেষ বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। সরকার গঠনের পর আগামী ১৩ জুলাইয়ের সফরই হবে তাঁর প্রথম বরিশাল সফর।

বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ২৪ঘণ্টা