আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ উন্মুক্ত

Tania Jaha07-07-2026 11:09:31 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ উন্মুক্ত

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ৭ জুলাই সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। মালয়েশিয়ার শ্রমবাজার ইতোমধ্যে খুলে গেছে উল্লেখ করে তিনি জানান, জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমান ও সৌদি আরবসহ আরও কয়েকটি দেশের শ্রমবাজারেও নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের জুনে মালয়েশিয়া সফরে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন।

২০২৪ সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত করে। সে সময় দেশটির সরকার ঘোষণা দিয়েছিল, পূর্ব অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীদের ৩১ মে ২০২৪-এর মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর নতুন কর্মী ভিসায় আর কাউকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

দীর্ঘ বিরতির পর শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণাকে বাংলাদেশি কর্মীদের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ উন্মুক্ত | ২৪ঘণ্টা