আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

পুলিশ পোস্টে হামলা, নিহত ৯

Tania Jaha07-07-2026 03:27:54 PMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পুলিশ পোস্টে হামলা, নিহত ৯

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের জিয়ারাত জেলার একটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে ৯ জন পুলিশকে হত্যা এবং ৫ জনকে অপহরণ করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির (বিএএলএ) যোদ্ধারা। গতকাল সোমবার সন্ধ্যার পরে ঘটেছে এই ঘটনা।

জিয়ারাত শহরের পুলিশ সুপারিন্টেনডেন্ট (এসপি) আবদুল কুদুস পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে বলেছেন, সোমবার সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় একটি পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলা চালায় বিএলএ যোদ্ধারা। সে সময় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ জন পুলিশ নিহত হন এবং ৫ জন পুলিশ সদস্যকে তারা অপহরণ করে নিয়ে যায়।

এদিকে আজ মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দাবি করেছেন, হামলাকারীরা ভারতের মদতপুষ্ট।

সেই সঙ্গে এই হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে মোহসিন নাকভি বলেছেন, সরকার দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের হামলা সরকারকে সেই প্রতিশ্রুতি থেকে টলাতে পারবে না।

আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সম্প্রতি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী টিটিপি এবং বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির সঙ্গে ঘন ঘন সংঘাত হচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটাতে এক বিস্ফোরণে নিহত হয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ১৪ জন সদস্য ও কর্মকর্তা। তারপর গত ২৫ জুন বেলুচিস্তানে খারান এবং মাসটাং জেলায় সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে নিহত হন বিএলএর ৮ জন যোদ্ধা।

ধারণা করা হচ্ছে, ২৫ জুনের অভিযানের বদলা নিতে সোমবার থানায় হামলার ঘটনা ঘটেছে।


 

পুলিশ পোস্টে হামলা, নিহত ৯ | ২৪ঘণ্টা