আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ট্রাফিক অভিযানে ২৫ মামলার জরিমানা ৪০ হাজার

Tania Jaha07-07-2026 10:53:56 AMদেখেছেন 48 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ট্রাফিক অভিযানে ২৫ মামলার জরিমানা ৪০ হাজার

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর নিউমার্কেট এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে পরিচালিত বিশেষ অভিযানে ২৫টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘন ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।

৬ জুলাই বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগের নিউমার্কেট জোনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন এবং হাতিরপুল বাজারসংলগ্ন এলাকায় ট্রাফিক চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।

অভিযানে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, শাহবাগ ও নিউমার্কেট থানা পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় ২৫টি মামলার মাধ্যমে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৬০টি ভিডিও মামলা করা হয়েছে। একই সময়ে আইন লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৬ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, রাস্তার ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং এবং অনুমোদনহীন মোটরযান মেরামত গ্যারেজ পরিচালনার বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের ভবিষ্যতে আইন মেনে চলার জন্য সতর্কও করা হয়েছে।

ট্রাফিক অভিযানে ২৫ মামলার জরিমানা ৪০ হাজার | ২৪ঘণ্টা