আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ব্রিটেনে আশ্রয়ের খরচ বাড়ল

Tania Jaha30-06-2026 11:11:00 AMদেখেছেন 52 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্রিটেনে আশ্রয়ের খরচ বাড়ল

২৪ঘণ্টা অনলাইন: আশ্রয়প্রার্থীদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। এখন থেকে যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তির আশ্রয়ের আবেদন গ্রহণ করা হবে, তাদের প্রত্যেককে ১০ হাজার পাউন্ড ফি জমা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ লাখ ৩০ হাজার টাকা।

২৯ জুন লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তিনি বলেন, আশ্রয়প্রার্থীদের আবাসন, খাদ্যসহ মৌলিক চাহিদা পূরণে সরকারের যে ব্যয় হয়, নতুন এই ফি সেই খাতে ব্যয় করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, আশ্রয় সহায়তা পাওয়া যেমন একটি অধিকার, তেমনি এর সঙ্গে দায়িত্বও জড়িত। সরকারের লক্ষ্য হলো করদাতাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমানো এবং আশ্রয় ব্যবস্থাকে আরও টেকসই করা।

গত এক দশক ধরে যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসন নিয়ন্ত্রণ অন্যতম আলোচিত ইস্যু। বিভিন্ন সরকার অবৈধ অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিলেও প্রত্যাশিত সাফল্য অর্জিত হয়নি। বরং সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ ও রাজনৈতিক চাপ আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার শুধু অবৈধ অভিবাসন নয়, আশ্রয়প্রার্থী প্রবাহ নিয়ন্ত্রণেও কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে।

তবে নতুন ফি কেবল প্রাপ্তবয়স্ক আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

ব্রিটেনে আশ্রয়ের খরচ বাড়ল | ২৪ঘণ্টা