আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রোমে নিহত নোয়াখালীর তিনজন

shamim27-06-2026 09:09:50 PMদেখেছেন 72 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রোমে নিহত নোয়াখালীর তিনজন

২৪ঘন্টা অনলাইন : কেউ কি ভাবতে পেরেছিল, একটা উড়ো চিঠির হুমকি সত্যি হয়ে উঠবে দেশের সীমানা পেরিয়ে, হাজার মাইল দূরের প্রবাসে, নিজেদেরই বাসার চার দেয়ালের মধ্যে?

গত শুক্রবার রাত। ইতালির রোম শহরের কাছে ক্যাসালোত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্ট। প্রতিবেশীদের কানে এসে লাগে আর্তচিৎকার। দরজা ভেঙে পুলিশ যখন ভেতরে ঢোকে, তখন রক্তে ভেসে যাওয়া মেঝেতে নিথর পড়ে আছেন তিনজন নোয়াখালীর কোম্পানীগঞ্জের কামাল উদ্দিন বাবুল (৪০), তাঁর স্ত্রী আরজু বেগম (৩৮), আর তাঁদের ছোট্ট মেয়ে আরোয়া ইসলাম আরিশা বয়স মাত্র পাঁচ। 

যে বয়সে শিশুদের হাতে থাকার কথা পুতুল, সেই হাতেই নেমে এলো এক ভয়াবহ পরিণতি। গুরুতর আহত বড় ছেলে আমির হোসেন অয়নকে (২০) নেওয়া হয়েছে হাসপাতালে, জীবন-মৃত্যুর সঙ্গে যিনি এখনও লড়ছেন।

কিন্তু সবচেয়ে কষ্টের জায়গাটা অন্য কোথাও। এই মৃত্যু আকস্মিক ছিল না, ছিল আগে থেকেই লেখা এক আশঙ্কার বাস্তবায়ন। প্রায় এক বছর আগে নোয়াখালীর গ্রামের বাড়িতে এসেছিল একটি চিঠি 'লাল শাহ্‌ ডাকাত' নামে কেউ একজন দাবি করেছিল স্বর্ণ আর টাকা, আর শর্ত না মানলে দিয়েছিল ছেলে-নাতি খুন আর পরিবারের নারীদের ওপর অকথ্য নির্যাতনের হুমকি। বাবা সিরাজুল ইসলাম সেদিন থানায় গিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন প্রশাসনের ওপর। কিন্তু এক বছর পর সেই বিশ্বাসই যেন ভেঙে পড়ল এক রক্তাক্ত রাতে।

ছেলে হারানো বাবার কণ্ঠে আজ শুধু হতাশা আর প্রশ্ন। তিনি বলেন, "এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এর আগে একটি অজ্ঞাতনামা চিঠির মাধ্যমে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেসময় আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছিলাম।"

কোম্পানিগঞ্জ থানার ওসি নুরুল হাকিম বলছেন, "সেসময় মৌখিকভাবে বিষয়টি আমাদের জানানো হয়েছিল। আমরা নিয়মিত উনার পরিবারকে নিরাপত্তা দিয়েছি। তার মধ্যেই আজ ইতালিতে তিনজনকে হত্যার বিষয়টি জানতে পেরেছি।"

একদিন ভালো জীবনের খোঁজে একা পাড়ি দিয়েছিলেন  প্রবাসে। পরিশ্রম করে গড়েছিলেন একটা সংসার, তারপর কাছে টেনে নিয়েছিলেন স্ত্রী-সন্তানদেরও। সেই সাজানো সংসারটাই আজ শুধু স্মৃতি, আর তিনটি নিথর দেহ পড়ে আছে রোমের এক হাসপাতালের মর্গে।

ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে রোম পুলিশের গোয়েন্দা বিভাগ ও ফরেনসিক দল। পুলিশের প্রাথমিক ধারণা, এটি চুরি বা ডাকাতির ঘটনা নয় সন্দেহের তীর পরিবারের পরিচিত কারও দিকে। ব্যক্তিগত শত্রুতাই কি কেড়ে নিল তিনটি প্রাণ, না অন্য কোনো গভীর রহস্য জড়িয়ে আছে এর পেছনে তা খুঁজে বের করার চেষ্টা চলছে এখনও।

রোমে নিহত নোয়াখালীর তিনজন | ২৪ঘণ্টা