জাতীয়
ঢামেকে ফের ভুয়া চিকিৎসক আটক
Tania Jaha23-06-2026 12:15:55 AMদেখেছেন 50 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে নান্টু কুমার সাহা (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
২৩ জুন দুপুর ২টার দিকে হাসপাতালের বহির্বিভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. আব্দুল আহাদ জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চিকিৎসক হিসেবে কিছু ভুয়া কাগজপত্র উপস্থাপন করেন।
তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মুচলেকা নিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করে।
পরে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মুচলেকা গ্রহণের পর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
