আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মন্ত্রীদের কড়া বার্তা স্পিকারের

Tania Jaha23-06-2026 09:20:46 PMদেখেছেন 54 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মন্ত্রীদের কড়া বার্তা স্পিকারের

২৪ঘণ্টা অনলাইন: জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রীদের অনুপস্থিতি, সংসদ কক্ষে ছোট ছোট দলে আলোচনা এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রীয় যেকোনো কাজের চেয়ে সংসদ অধিবেশন বেশি গুরুত্বপূর্ণ এবং এর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

২৩ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর আগে স্পিকার, চিফ হুইপ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিভিন্ন সংসদ সদস্যের আলোচনায় এসব বিষয় উঠে আসে।

স্পিকার বলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার অজুহাতে মন্ত্রীরা সংসদে অনুপস্থিত থাকতে পারেন না। তাদের নিয়মিত অধিবেশনে উপস্থিত থেকে সংসদ সদস্যদের বক্তব্য শুনতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অধিবেশনের শুরুতে রাজশাহীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের যোগাযোগ তথ্যসংবলিত ডাইরেক্টরি প্রকাশে বিলম্বের বিষয়টি উত্থাপন করেন। জবাবে স্পিকার জানান, কয়েকজন সদস্যের তথ্য এখনো জমা না পড়ায় ‘জাতীয় সংসদ সচিবালয় টেলিফোন সহায়িকা ২০২৬’ প্রকাশে বিলম্ব হচ্ছে। সংসদীয় কমিটিগুলো গঠনের পর দ্রুত এটি প্রকাশ করা হবে।

এ সময় চিফ হুইপ বলেন, মন্ত্রণালয়গুলোর সঠিক যোগাযোগ নম্বর না থাকায় সংসদ সদস্যরা বিভিন্ন কাজে সমস্যায় পড়ছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বরসম্বলিত একটি সমন্বিত ডাইরেক্টরি দ্রুত প্রস্তুতের আশ্বাস দেন।

পরে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ পয়েন্ট অব অর্ডারে কয়েকটি রাজনৈতিক বিষয় ও সংসদ সদস্যদের অবস্থা সম্পর্কে বক্তব্য চান। তবে চিফ হুইপ এর বিরোধিতা করে বলেন, অপ্রাসঙ্গিক বিষয় তুলে সংসদের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়।

স্পিকারও এতে একমত পোষণ করে জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি সুস্থ হলে সংসদে যোগ দেবেন। আদালতে বিচারাধীন বিষয় বা গুজব নিয়ে সংসদের সময় ব্যয় না করার আহ্বান জানান তিনি।

এদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়েও অনেক মন্ত্রী সংসদে উপস্থিত থাকেন না। পাশাপাশি অধিবেশন চলাকালে কক্ষের ভেতরে ছোট ছোট গ্রুপে আলাদা আলোচনা সংসদের পরিবেশ ও শৃঙ্খলা ক্ষুণ্ন করছে বলেও তিনি মন্তব্য করেন।

জবাবে স্পিকার কড়া ভাষায় বলেন, অধিবেশন কক্ষে ছোট ছোট গ্রুপে আলোচনা কিংবা অপ্রয়োজনীয় চলাফেরা গ্রহণযোগ্য নয়। সংসদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।