আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Razia21-06-2026 08:28:16 PMদেখেছেন 152 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি : তারুণ্যের কবি হিসেবে পরিচিত একুশে পদকপ্রাপ্ত রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-এর ৩৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 ২১ জুন রোববার সকালে মোংলা উপজেলার মিঠাখালী এলাকায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে শোভাযাত্রা, স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়। সকাল ৯টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে কবির নিজ বাসভবনে বিশেষ দোয়া ও মিষ্টান্ন বিতরণ করা হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জুড়ে ছিল স্মরণ ও শ্রদ্ধার আবহ।

সকাল ১০টায় আয়োজিত স্মরণসভায় বক্তারা রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবন, সাহিত্যকর্ম এবং সমাজচেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, কবি রুদ্র শুধু কবি নন, তিনি ছিলেন অন্যায়-অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক প্রতিবাদী কণ্ঠস্বর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রুদ্র অনুজ সুমেল সারাফাত। সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান টিটো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান। এছাড়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলমসহ স্থানীয় শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, রুদ্রের কবিতা ও গান আজও নতুন প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে আছে। তাঁর সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক আন্দোলনের অবদান বাংলা সাহিত্য ও মুক্তচিন্তার ইতিহাসে অম্লান হয়ে থাকবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রুদ্রের গড়া সংগঠন ‘অন্তর বাজাও’-এর শিল্পীরা তাঁর লেখা ও সুরারোপিত গান পরিবেশন করেন। এতে উপস্থিত দর্শক-শ্রোতারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা কবির সৃষ্টিকর্ম সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ম.ম.রবি

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত | ২৪ঘণ্টা