আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

জনগণ সতর্ক থাকলেই ষড়যন্ত্র ব্যর্থ হবে: তারেক রহমান

Tania Jaha17-06-2026 09:39:02 PMদেখেছেন 42 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জনগণ সতর্ক থাকলেই ষড়যন্ত্র ব্যর্থ হবে: তারেক রহমান

২৪ঘণ্টা অনলাইন: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে বড় শক্তি জনগণ। যারা এই অগ্রযাত্রা ব্যাহত করতে চায়, তাদের বিষয়ে জনগণ সচেতন থাকলেই সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

১৭ জুন  মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডের তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার এখন দেশের মানুষের প্রত্যাশায় পরিণত হয়েছে। জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি কিংবা অস্থিতিশীলতা তৈরির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন কেবল সরকারের একার দায়িত্ব নয়। জনগণের অংশগ্রহণ ও সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী জানান, চার কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, প্রায় তিন কোটি কৃষকের জন্য কৃষক কার্ড এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, যারা সরকারকে কাজ করার সময় দিতে চায় না, তারা মূলত নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। অথচ দেশের মানুষ এখন শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন চায়।

অতীতের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, যখনই দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে যেতে শুরু করেছে, তখনই নানা ষড়যন্ত্র ও সহিংসতা সৃষ্টি করা হয়েছে। তবে বর্তমানে জনগণ সংঘাত নয়, উন্নয়ন ও কর্মসংস্থান চায়।

দেশ থেকে অর্থ পাচার বন্ধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে। বিদেশে অর্থ পাচারের সুযোগ আর দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যেমন জনগণের হাত ধরে এসেছে, তেমনি দেশের ভবিষ্যৎ উন্নয়নও জনগণের অংশগ্রহণেই নিশ্চিত হবে। “সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ”—এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।

এর আগে শ্রীমঙ্গল ও রাজনগরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় অনুদানের চেক, প্রশিক্ষণ সহায়তা এবং আবাসন বরাদ্দপত্রও বিতরণ করা হয়।

জনগণ সতর্ক থাকলেই ষড়যন্ত্র ব্যর্থ হবে: তারেক রহমান | ২৪ঘণ্টা