আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

আবারও মা হতে চান দীপিকা

Tania Jaha21-04-2026 12:03:33 AMদেখেছেন 113 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আবারও মা হতে চান দীপিকা

২৪ঘণ্টা অনলাইন : সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন দীপিকা পাড়ুকোন। তিনি নাকি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর জন্য রণবীর সিংহের যথেষ্ট প্রশংসা করছেন না। এমনকি এই খবরও ছড়ায়, চিড় ধরেছে দাম্পত্যে। বিবাহবিচ্ছেদের দিনক্ষণও নাকি ঠিক হয়ে গিয়েছে। তবে সব জল্পনায় রবিবার সকালে জল ঢেলে দিয়েছেন বলি নায়িকা। দ্বিতীয় সন্তান আসতে চলেছে রণবীর ও দীপিকার কোলে। কন্যা দুয়ার মাধ্যমে সেই ঘোষণা করেছেন তাঁরা। সন্তানধারণ নিয়ে সমস্ত সিদ্ধান্ত দীপিকারই। রণবীর সব সিদ্ধান্তের দায়িত্ব দিয়েছেন অভিনেত্রীকে।

সন্তানধারণের পরিকল্পনা নিয়ে তাঁরা কীভাবে সবটা আলোচনা করেছিলেন? পুরনো এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, তাঁর শরীরই ধারণ করবে সন্তান। তাই রণবীর পুরো দায়িত্ব তাঁকেই দিয়েছেন। দীপিকার কথায়, “রণবীরই বলেছে, ‘শরীরটা তোমার। সিদ্ধান্তটা আমাদের দু’জনের ঠিকই। তবে শেষপর্যন্ত এই শরীরেই সন্তান আসবে এবং এই শরীরকেই সবটা সহ্য করতে হবে। তাই তুমি যখন প্রস্তুত হবে, তখনই আমরা এগোব।’”

সমাজে আজও সন্তানধারণের বিষয়টি মহিলাদের উপর চাপিয়ে দেওয়া হয় বলে মনে করেন দীপিকা। বহু ক্ষেত্রেই মহিলাদের বক্তব্যকে গুরুত্বও দেওয়া হয় না। সেখানে স্বামীর কাছ থেকে এই মন্তব্য শুনে তিনি খুব আনন্দিত হয়েছিলেন। রণবীর যে মানুষ হিসাবে সংবেদনশীল, তা স্পষ্ট হয়ে গিয়েছিল দীপিকার কাছে। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, রণবীরের জন্যই মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে আরও আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

একাধিক সন্তান চান, সেই ইঙ্গিত আগেও এক সাক্ষাৎকারে দিয়েছিলেন দীপিকা। অভিনেত্রী তিনটি সন্তানের ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি যদি অভিনেত্রী না হতাম, তা হলে কী করতাম জানি না। তবে আশা করি, আমার আশপাশে কিছু বাচ্চা থাকত। তিনটে ছোট ছোট বাচ্চা, এদিক-ওদিক দৌড়োচ্ছে, এমন হত সেই জীবন।” অন্য দিকে রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি বরাবরই কন্যাসন্তান পছন্দ করেন। তারা অনেক বেশি আন্তরিক ও দয়ালু হয়, তাই বাবা হিসাবে কন্যাই চান তিনি। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলে আসে দুয়া।
 

আবারও মা হতে চান দীপিকা | ২৪ঘণ্টা