আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

এই গরমে সুস্থ থাকতে কতটা পানি পান প্রয়োজন?

Anisur Rahman20-04-2026 11:58:10 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এই গরমে সুস্থ থাকতে কতটা পানি পান প্রয়োজন?

২৪ঘণ্টা  অনলাইন : দিনের তাপমাত্রা বেড়েই চলেছে। তীব্র গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি ও খনিজ বেরিয়ে যায়। এর ফলে দেখা দেয় ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। শরীর পানিশূন্য হয়ে পড়লে হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যাও হতে পারে। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে সঠিক পরিমাণে পানি পান খুবই জরুরি। 

দৈনিক কতটা পানি খাবেন?
সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ৩ থেকে ৪ লিটার পানি পান করা উচিত। তবে ব্যক্তিভেদে এই পরিমাণ ভিন্ন হতে পারে। যারা দীর্ঘক্ষণ রোদে কাজ করেন বা শারীরিক পরিশ্রম করেন, সাধারণ মানুষের তুলনায় তাদের পানির প্রয়োজনীয়তা বেশি।

শিশু ও বয়স্কদের ক্ষেত্রে পানির পরিমাণের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ তাদের শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ার প্রবণতা থাকে।

শরীরে পানির অভাব হলে যেসব লক্ষণ দেখা দেয়-

প্রস্রাবের রঙ গাঢ় হলুদ হয়ে যায়

মুখ ও ঠোঁট বারবার শুকিয়ে যায়

মাথা ঘোরা, ক্লান্তি এবং কাজ করার শক্তি হারিয়ে ফেলা

ত্বক খসখসে হয়ে যায়

একবারে কতটা পানি খাবেন
চিকিৎসকদের মতে, তৃষ্ণা মেটাতে একবারে অনেকটা পানি না খেয়ে সারা দিন ধরে অল্প অল্প করে পানি খাওয়া বেশি কার্যকর। দীর্ঘক্ষণ পানি না খেয়ে থাকা শরীরের জন্য ক্ষতিকারক। রোদে বেরোনোর আগে অন্তত এক গ্লাস পানি খেয়ে নেবেন। এর পাশাপাশি সবসময় পানির বোতল সঙ্গে রাখা জরুরি।

পানির বিকল্প কী হতে পারে?
বারবার শুধু পানি খেতে ভালো না লাগলে ডাাবের পানি, টাটকা ফলের রস (চিনি ছাড়া), কিংবা লেবু-পানি খেতে পারেন। এতে পানির পাশাপাশি শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থের ভারসাম্য বজায় থাকে। তবে এই গরমে অতিরিক্ত চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলাই ভালো। এসব খাবার শরীরকে আরও বেশি পানিশূন্য করে তোলে।

 

 

এই গরমে সুস্থ থাকতে কতটা পানি পান প্রয়োজন? | ২৪ঘণ্টা